ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে ফেরদৌসের নতুন সিনেমা

Movie Camera

ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে ফেরদৌসের নতুন সিনেমা

বিনোদন ডেস্ক: চিত্রনায়ক ফেরদৌসের নতুন সিনেমা ‘প্রেমের গল্প’ আসছে ঈদুল ফিতরে। দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরছেন এই নায়ক। ছবিটি পরিচালনা করেছেন বিশাল আহমেদ।

ছবিতে ফেরদৌসের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এটি বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমা।

“ছবিটি নিয়ে আমি খুব আশাবাদী। দর্শক ভালোবাসবেন বলে বিশ্বাস,” বলেন ফেরদৌস।

ছবির গানের শুটিং হয়েছে কক্সবাজারসহ দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রে। সম্প্রতি ছবিটির ট্রেলার প্রকাশ করা হয়েছে, যা ইতিমধ্যে ইউটিউবে দর্শকপ্রিয়তা পেয়েছে।

ঈদুল ফিতরে দেশের ৪০টির বেশি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিবেশকরা।

ছবির ট্রেলার দেখুন নগরিক সমাচারের ইউটিউব চ্যানেলে।