‎বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ সেবা কর্মসূচি অনুষ্ঠিত।

সবার জন্য সমান সুযোগ নিশ্চিত ও বাস্তবায়ন’র লক্ষ্যে ২ মার্চ ২০২৬ইং-সদর ময়মনসিংহের প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র’র উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের প্রয়োজনে থেরাপি চিকিৎসা ও পরামর্শ সেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরের সাংসদ আবু ওয়াহাব আকন্দ। মানবিক এ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন উপজেলা প্রশাসন ও প্রতিবন্ধী কমিউনিটি সেন্টার।