মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প, কমপক্ষে ৫০ জন নিহত
আর্ন্তজাতিক ডেস্ক: মিয়ানমারের উত্তরাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬.৯। এতে কমপক্ষে ৫০ জন নিহত এবং শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ধ্বংসস্তূপে এখনও অনেকে আটকা পড়ে থাকতে পারে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মিয়ানমারের সামরিক সরকার ইতিমধ্যে জরুরি উদ্ধার অভিযান শুরু করেছে। প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও চীন থেকেও সহায়তার প্রস্তাব এসেছে।
ভূমিকম্পের পর আফটারশকের ঘটনাও ঘটছে। স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।