নতুন রাজনৈতিক জোট গঠনের ঘোষণা কাল
নগরিক সমাচার, স্পেশাল ডেস্ক: দেশের রাজনীতিতে নতুন মেরুকরণ আসন্ন। আগামীকাল ঐতিহাসিক এক সংবাদ সম্মেলনে নতুন রাজনৈতিক জোট গঠনের ঘোষণা আসতে পারে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
জোট গঠনের উদ্যোক্তাদের মধ্যে রয়েছেন বর্তমান ও সাবেক কয়েকজন সংসদ সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ ও ব্যবসায়ী নেতা। সূত্র জানায়, অন্তত ১৫টি ছোট ও আঞ্চলিক দল এই জোটে যোগ দিতে রাজি হয়েছে।
“এটি একটি ব্যতিক্রমী জোট হবে। এখানে আদর্শ ও উন্নয়নের প্রশ্নকে প্রাধান্য দেওয়া হবে,” বলেন উদ্যোক্তাদের একজন।
আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এই জোট গঠন করা হচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা। সোমবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে জোটের নাম, নেতৃত্ব ও কর্মসূচি ঘোষণা করা হবে।
বিস্তারিত আগামীকাল নগরিক সমাচারে…