সোনালী আঁশের দামে হাসছে চাষীদের মুখ
কৃষি ও বাণিজ্য ডেস্ক: দীর্ঘদিন ধরে মন্দাবাজার চলার পর এবার পাটের দামে খুশি চাষীরা। গত বছরের তুলনায় এ বছর পাটের দাম দ্বিগুণ বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
জেলার বিভিন্ন হাট-বাজারে বর্তমানে প্রতি মণ পাট বিক্রি হচ্ছে ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার টাকায়। গত বছর এই সময়ে দাম ছিল ১৬০০ থেকে ১৮০০ টাকা।
চাষীরা বলছেন, বর্তমান বাজার দর চলতে থাকলে পাট চাষে লাভের মুখ দেখবেন তারা। পাটের পাশাপাশি পাটের তৈরি পণ্যের চাহিদাও বেড়েছে বিদেশে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, পাটের উচ্চ মূল্যের কারণে আগামী মৌসুমে পাট চাষের লক্ষ্যমাত্রা বাড়ানো হতে পারে।
তবে পাটের ন্যায্যমূল্য পেতে সরকারকে কৃষকদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন তাঁরা।